× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

শিবচরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৬; বাড়ি ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ এএম

আপডেট: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ এএম

শিবচরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৬; বাড়ি ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের পাল্টাপাল্টি অভিযোগ
শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী ইউসুফ বেপারীর কান্দি এলাকার দেলোয়ার বেপারী হাটসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট, জমির দখল নিয়ে বিরোধ এবং আদালতের ১৪৪ ধারা জারির দাবি ঘিরে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত বলে দুই পক্ষের বক্তব্যে জানা গেছে।

মাদারীপুরের শিবচরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর এক পক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িতে হামলা,ঘরের দরজা ভাঙচুর এবং নগদ চার লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। অন্য পক্ষ এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার দাবি করেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী ইউসুফ বেপারীর কান্দি এলাকার দেলোয়ার বেপারী হাটসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট, জমির দখল নিয়ে বিরোধ এবং আদালতের ১৪৪ ধারা জারির দাবি ঘিরে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত বলে দুই পক্ষের বক্তব্যে জানা গেছে।

দুদু মিয়া খানের অভিযোগ, বিরোধপূর্ণ জমিটি তাঁর নিজস্ব সম্পত্তি। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে তিনি মাদারীপুর আদালতের মাধ্যমে ওই জমিতে ১৪৪ ধারা জারি করিয়েছেন। আদালতের আদেশ কার্যকর থাকার দাবি সত্ত্বেও শাজাহান শনি ও লুৎফর শনি জমিটি দখলের উদ্দেশ্যে মাটি ভরাটের চেষ্টা করেন বলে অভিযোগ তাঁর।

দুদু মিয়া খান বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে তিনি ও তাঁর ছেলে সাব্বির খান জমি ভরাটে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ছেলের মাথায় আঘাত করেন। এতে সাব্বিরের মাথা ফেটে যায়। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, ছেলের আহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে বাড়িতে লোকজন না থাকার সুযোগে শাজাহান শনি, লুৎফর শনি ও তাঁদের সঙ্গে থাকা লোকজন বাড়িতে প্রবেশ করেন। তাঁরা বাড়ির ছোট ও বড় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ চার লাখ টাকা ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলে দাবি করেন তিনি।

দুদু মিয়া খানের পরিবারের অভিযোগ, সাব্বির আহত হওয়ার পর তাঁকে দেখতে ও ঘটনার খোঁজ নিতে গেলে তাঁর স্ত্রী মায়া বেগম ও মেয়ে নুর নাহার আক্তারও হামলার শিকার হন।

নুর নাহার আক্তার বলেন,আমার ভাই সাব্বিরকে মারধর করার খবর পেয়ে আমি ও আমার মা ঘটনাস্থলে যাই। সেখানে আমাদের ওপরও হামলা চালানো হয়। এতে আমরা আহত হই।পরে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়।তাঁর অভিযোগ, হামলার পাশাপাশি তাঁদের বাড়িতে ভাঙচুর চালিয়ে নগদ চার লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, শাজাহান শনি ও লুৎফর শনি তাঁদের বিরুদ্ধে আনা জমি দখল, বাড়িতে হামলা, ভাঙচুর এবং টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা নিজেদের কেনা জমিতে মাটি ভরাট করছিলেন।

শাজাহান শনি বলেন, দেলোয়ার বেপারী হাটে কামরুল বেপারীর ধানের খড় রোদে দেওয়াকে কেন্দ্র করে লুৎফর শনির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরে জমি ভরাটের জন্য বালুর টাকা দিতে গেলে দুদু মিয়া খানের মেয়ের জামাতা ওবায়দুল শনি তাঁর ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

শাজাহান শনি দাবি করেন, হামলার সময় তাঁর বুকপকেটে থাকা এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এতে তিনি আহত হন। পরে তাঁরা চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

দুদু মিয়া খানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে শাজাহান শনি বলেন, আমরা কেউ তাঁদের বাড়িতে যাইনি। আহত অবস্থায় চিকিৎসা নিতে শিবচরে চলে আসি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো ও মিথ্যা।তাঁর দাবি,বিরোধের সময় তাঁদের পক্ষের লোকজনও হামলার শিকার হয়েছে।

সংঘর্ষে উভয় পক্ষের নারী সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। দুদু মিয়া খানের পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে সাব্বির খান, স্ত্রী মায়া বেগম ও মেয়ে নুর নাহার আক্তার আহত হওয়ার কথা জানানো হয়েছে।

অন্যদিকে, শাজাহান শনির দাবি, সংঘর্ষের সময় তাঁর পরিবারের সদস্য সাদিয়া, লুৎফর শনি ও শিরিয়া বেগমও মারধরের শিকার হন। পরে তাঁদের চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, মারামারির ঘটনায় ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, কাদিরপুর ইউনিয়নে জমিজমাসংক্রান্ত বিরোধে সংঘর্ষের কোনো খবর আমার কাছে আসেনি। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জমির মালিকানা নিয়ে বিরোধ, আদালতের ১৪৪ ধারা জারির দাবি, জমিতে মাটি ভরাট এবং সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর সঙ্গে বাড়ি ভাঙচুর, টাকা-স্বর্ণালংকার লুট এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ অবস্থায় বিরোধপূর্ণ জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র, আদালতের আদেশের সত্যতা ও কার্যকারিতা, আহতদের চিকিৎসার নথি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করা জরুরি। একই সঙ্গে কথিত লুটপাট, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগের প্রমাণ সংগ্রহ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জমি নিয়ে বিরোধের জেরে যাতে নতুন করে কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপও জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।


মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team